ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে ChatGPT! ভেরিফায়েড অ্যাডাল্ট ইউজাররা এবার প্ল্যাটফর্মে তৈরি করতে পারবেন ‘এরোটিক কনটেন্ট

আগামী ডিসেম্বর মাস থেকেই চ্যাটজিপিটি (ChatGPT)-তে আসতে চলেছে এক বড়সড় আপডেট, যা কনটেন্ট তৈরির ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের অন্যতম অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি এবার প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য এরোটিক কনটেন্ট তৈরি করার অনুমতি দিতে চলেছে।

ইতিমধ্যেই ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) এই ঘোষণা করেছেন।

‘প্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের মতো ব্যবহার’
এরোটিক কনটেন্ট তৈরির ক্ষেত্রে শুরু থেকেই চ্যাটজিপিটি বেশ রক্ষণাত্মক অবস্থান নিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, সরাসরি যৌন উদ্দীপনামূলক কোনও প্রশ্নের উত্তর দিত না চ্যাটজিপিটি, এমনকি ছবি তৈরির ক্ষেত্রেও থাকত একাধিক বিধিনিষেধ।

কিন্তু সেই জায়গা থেকে এবার সরে এল ওপেনএআই। আগামী ডিসেম্বর মাস থেকে তারা ‘ট্রিট অ্যাডাল্ট ইউজ়ার লাইক অ্যাডাল্টস’ নীতি আনছে চ্যাটজিপিটি-তে। স্যাম অল্টম্যান নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে লিখেছেন, “ভেরিফায়েড অ্যাডাল্টদের জন্য আমরা এরোটিকা অনুমোদন করব।”

কেন এই পরিবর্তন?
অল্টম্যানের মতে, চ্যাটজিপিটি-তে বর্তমানে চালু থাকা একাধিক ভার্সনকে তিনি ‘pretty restrictive’ বলে মনে করেন। তিনি স্বীকার করেছেন, ইউজ়ারদের মেন্টাল হেলথ সংক্রান্ত ঝুঁকির কথা মাথায় রেখেই চ্যাটজিপিটি রক্ষণাত্মক অ্যাপ্রোচটি নিচ্ছিল। তবে এই অ্যাপ্রোচ আবার প্রাপ্তবয়স্ক বহু ইউজারদের জন্য ‘less enjoyable’ হচ্ছে। সেই জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে।

তবে এরোটিকার ঠিক কোন লেভেল অবধি চ্যাটজিপিটি অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। অল্টম্যানের মতে, কোনো ভেরিফায়েড অ্যাডাল্ট ইউজ়ার নির্দিষ্ট কোনো বিষয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত এরোটিকা দেখতে পাবেন না।

এরোটিক ভার্সন ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে চ্যাটজিপিটি-তে। এবার থেকে এই চ্যাটবট পুরো মানুষের মতোই রিপ্লাই করবে। অর্থাৎ, বন্ধুর মতো ব্যবহার পাওয়া যাবে চ্যাটজিপিটি-র কাছ থেকে। ইতিমধ্যেই এই এআই চ্যাটবটে পেরেন্টাল কন্ট্রোল চালু করে দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy