টেনশন মিটল মোদী সরকারের? বন্ধু ভারতের জন্য সমুদ্রপথ খুলে দেওয়ার বড় ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝে ভারতের জন্য স্বস্তির খবর বয়ে আনলেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। পারস্য উপসাগরে উত্তেজনার জেরে যখন বিশ্ববাণিজ্য টালমাটাল, তখন অতি গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা বা ‘সেফ প্যাসেজ’-এর ইঙ্গিত দিল ইরান। রাষ্ট্রদূত ফাথালি স্পষ্ট জানিয়েছেন, “ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্বের খাতিরেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে আপনারা ইতিবাচক ফল দেখতে পাবেন।”

বিশ্বের মোট উত্তোলিত খনিজ তেল ও গ্যাসের সিংহভাগ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই জলপথ লাইফলাইন স্বরূপ। যুদ্ধের জেরে এই পথে বাধা তৈরি হলে দেশে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার ভয় ছিল। ইরানের এই কূটনৈতিক আশ্বাস ভারতের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, কঠিন সময়ে ভারত সবসময় ইরানের পাশে থেকেছে, তাই বর্তমান পরিস্থিতিতে দিল্লির বাণিজ্যিক স্বার্থ রক্ষায় তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘোষণার ফলে ভারতের বাজারে অপরিশোধিত তেলের জোগান স্বাভাবিক থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy