টি-২০ বিশ্বকাপে ভারতের বিশ্বজয়! এবার নীল জার্সির রঙে বাজারে এল ওলা-র ‘চ্যাম্পিয়ন এডিশন

টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে এক অভিনব পদক্ষেপ নিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে অনুপ্রাণিত হয়ে ওলা বাজারে নিয়ে এল তাদের জনপ্রিয় ই-স্কুটারের বিশেষ ‘চ্যাম্পিয়ন এডিশন’ (Champions Edition)। ওলা-র ফ্ল্যাগশিপ মডেল S1 Pro+ Gen 3 এবং Roadster X+-এর এই স্পেশাল এডিশনটি মূলত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

এই নতুন চ্যাম্পিয়ন এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৫.২ kWh ব্যাটারি প্যাক এবং অত্যাধুনিক ৪৬৮০ ভারত সেল (Bharat Cell) প্রযুক্তি। কোম্পানির দাবি অনুযায়ী, এই স্কুটারটি একবার ফুল চার্জ দিলে ৩২০ কিমি (IDC Range) পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি এবং মাত্র ২.১ সেকেন্ডে ০-৪০ কিমি গতি তুলতে পারে এটি। শুধুমাত্র পারফরম্যান্সই নয়, লুকেও রয়েছে বড় চমক। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল রঙের বডি পেইন্ট এবং কমলা রঙের ছোঁয়া, যা হুবহু ভারতীয় ক্রিকেট দলের জার্সির কথা মনে করিয়ে দেয়। এই বিশেষ এডিশনটি ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ওলার স্টোর এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy