টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক! SBI কর্মীদের বড় ধর্মঘটে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা

মে মাসে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য চূড়ান্ত ভোগান্তির দিন ঘনিয়ে আসছে। টানা ৬ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় ঘুম ছুটেছে সাধারণ মানুষের। অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF) তাদের ১৬ দফা দাবি নিয়ে আগামী ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) দেশজুড়ে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। নতুন কর্মী নিয়োগ, পেনশনে পরিবর্তন এবং এনপিএস (NPS) বাতিলের মতো একাধিক দাবিতে এই আন্দোলন।

ব্যাঙ্ক ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রবল। ২৩ মে চতুর্থ শনিবার এবং ২৪ মে রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ২৫-২৬ মে এসবিআই কর্মীদের ধর্মঘট এবং ২৭-২৮ মে বকরিদ উপলক্ষে আরবিআই-এর ছুটির তালিকায় ব্যাংক বন্ধ থাকবে। এর ফলে একনাগাড়ে কাজের দিন ক্ষতিগ্রস্ত হবে।

এসবিআই-এর ২৩,২৭০টি শাখা এবং ৫০ কোটিরও বেশি গ্রাহক এই পরিষেবার সংকটে সরাসরি প্রভাবিত হবেন। শাখা বন্ধ থাকায় টাকা তোলা, চেক জমা দেওয়া বা লোন সংক্রান্ত জরুরি কাজগুলো থমকে যেতে পারে। তবে অনলাইন ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) এবং এটিএম পরিষেবা চালু থাকবে বলে আশা করা হচ্ছে। তাই আর্থিক লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে জরুরি কাজগুলো ২৩ মে-র আগেই সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy