জিন্স-টপ পরায় ছাত্রীদের ‘পতিতা’ সম্বোধন, লাঠি নিয়ে হামলা! জামাত শাসিত বাংলাদেশে চরম অরাজকতা

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। বিএনপি-জামাত জোটের শাসনে এবার খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরেই নারীদের ওপর পোশাক-ফতোয়া ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। বুধবার ভোরে টিএসসি-র রাজু ভাস্কর্যের সামনে সালোয়ার কামিজ ও জিন্স-টপ পরা দুই তরুণীকে লাঠি হাতে হেনস্থা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

অভিযোগ, নাজিরা বাজারে সেহরি খেয়ে ফেরার পথে আক্রান্ত হন ওই দুই নারী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা বাঁশের লাঠি উঁচিয়ে এক তরুণীকে লাথি মারার চেষ্টা করছে। আক্রান্তরা অভিযোগ করেছেন, তাঁদের পোশাককে ‘পাশ্চাত্য’ আখ্যা দিয়ে ‘পতিতা’ বলে গালিগালাজ করা হয়। এমনকি তাঁদের সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকেও মারধর করা হয়েছে। এক তরুণী আর্তনাদ করে বলেন, “কেন ঢাবির ছাত্ররা আমাকে চড় মারল? আমি কি বাংলাদেশের বাইরের লোক?”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় ইতিমধ্যেই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত শাহরিয়ার ইসলাম তুষার ও রাকিব আহমেদ সোহানসহ চারজনকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তরা জামাত-ই-ইসলামি সমর্থক বলে দাবি করা হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে মহিলারা নিরাপদ নন বলে যে দাবি উঠছিল, এই ঘটনা তাতে সিলমোহর দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy