খামেনির মৃত্যুর খবরে রণক্ষেত্র করাচি! মার্কিন কনস্যুলেটে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের গুলিতে নিহত অন্তত ৮

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও। রবিবার পাকিস্তানের বন্দর শহর করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় কয়েক হাজার উত্তেজিত বিক্ষোভকারী। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে খামেনির মৃত্যুর প্রতিবাদে এই বিক্ষোভ দ্রুত হিংসাত্মক রূপ নেয়।

বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তারা শক্ত লাঠি ও পাথর নিয়ে কনস্যুলেট ভবনের জানলার কাচ ভেঙে দেয় এবং ভবনের একটি অংশে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রেঞ্জার্স বাহিনী লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে এধি ফাউন্ডেশন সূত্রে খবর, পুলিশের গুলিতে ও হুড়োহুড়িতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। করাচির রাস্তায় এখন থমথমে পরিস্থিতি, গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। ইরানের মিত্রশক্তি হিসেবে পরিচিত গোষ্ঠীগুলো এই ঘটনার পর আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড়সড় উদ্বেগের সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy