উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী হিসেবে শনিবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন ডিওয়াইএফআই (DYFI) রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। আর এই মনোনয়ন জমা দেওয়ার পরেই সামনে এল তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে প্রার্থীদের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে চর্চা হয়, সেখানে মিনাক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে কার্যত অবাক হয়েছেন সাধারণ মানুষ।
হলফনামা অনুযায়ী, মিনাক্ষীর হাতে নগদ টাকার পরিমাণ খুবই সামান্য। তাঁর না আছে কোনো বিলাসবহুল গাড়ি, না আছে অঢেল সোনাদানা। জীবনযাত্রায় সাদামাটা এই নেত্রীর ব্যাঙ্ক ব্যালেন্সও নজর কাড়ার মতো নয়। মূলত রাজনীতির ময়দানে লড়াই করা মিনাক্ষী যে ব্যক্তিগত সম্পত্তির দিক থেকে কতটা ‘সর্বহারা’, তা তাঁর পেশ করা তথ্যে স্পষ্ট। উত্তরপাড়ার লড়াইয়ে নামার আগে তাঁর এই স্বচ্ছ ভাবমূর্তি এবং সাধারণ জীবনযাপন ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





