কেন তাজপুরে বন্দর সম্ভব নয়? নবান্নে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দীর্ঘ প্রতীক্ষিত তাজপুর সমুদ্র বন্দর নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা বাস্তবসম্মত নয়। বিগত সরকারের আমলে তাজপুর বন্দরের নামে ৩০ কোটি টাকা খরচ করা হলেও, নতুন সরকার পর্যালোচনার পর জানিয়েছে, রেল যোগাযোগ ও প্রয়োজনীয় জমির অভাবে সেখানে বন্দর গড়ে তোলা সম্ভব নয়।

তবে রাজ্যের মানুষের স্বপ্ন পূরণে নতুন পরিকল্পনার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য। আগে সেখানে নুনের কারখানা থাকায় সরকারের হাতে ১৭০০ একর জমি রয়েছে, যা বন্দর তৈরির জন্য অত্যন্ত উপযোগী। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এছাড়া আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। আগের সরকারের ভুল পথে না হেঁটে, এবার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে বর্তমান সরকার। রাজ্য প্রশাসনের লক্ষ্য, যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দাদনপাত্রবাড়ে একটি বিশ্বমানের বন্দর তৈরি করা। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল এবং নতুন বন্দরের আশা দেখল বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy