ব্যক্তিত্বের বৈচিত্র্যই মানুষের আসল পরিচয়। কেউ সামান্য মজা সহ্য করতে পারেন না, আবার কেউ বড় অপমানকেও তুড়ি মেরে উড়িয়ে দেন। জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার এই প্রতিক্রিয়ার ধরন অনেকটাই নির্ভর করে আপনার জন্মরাশির ওপর। গ্রহ-নক্ষত্রের অবস্থানই ঠিক করে দেয় আপনি অপমানের বদলা নেবেন না কি নীরবে চোখের জল ফেলবেন। দেখে নিন আপনার রাশির বৈশিষ্ট্য:
মেষ, মিথুন ও বৃশ্চিক: আগ্নেয়গিরির মতো ভয়ংকর
এই তিন রাশির সঙ্গে পাঙ্গা নেওয়া মানেই বিপদ। বিশেষ করে বৃশ্চিক বা মেষ রাশির আত্মসম্মানে আঘাত লাগলে তাঁরা শত্রুকে ধ্বংস করতে পিছপা হন না। এঁরা বদলা নিতে বদ্ধপরিকর, তাই বিবাদে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
কর্কট ও মীন: আবেগের সমুদ্রে ভাসেন
সবচেয়ে সংবেদনশীল এই দুই রাশি। অপমানিত হলে এঁরা পাল্টা আক্রমণ করেন না, বরং কষ্টে কুঁকড়ে যান। এমনকি জনসমক্ষে কেঁদেও ফেলতে পারেন। এঁরা যন্ত্রণা মনে পুষে রাখেন বহু দিন।
বৃষ, ধনু ও কুম্ভ: হাসিমুখেই কিস্তিমাত
এঁদের কৌশল অনন্য। আপনার করা বিদ্রূপের জবাবে এঁরা স্রেফ একটা চিলতে হাসি উপহার দেবেন। এই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে অপমানকারী নিজেই লজ্জিত হয়ে পড়েন।
সিংহ, তুলা, মকর ও কন্যা: ডোন্ট কেয়ার মনোভাব
এঁদের অপমান করা মানে সময় নষ্ট। এঁরা নিজেদের নিয়ে এতটাই মগ্ন যে শত্রুর আস্ফালন কানেই তোলেন না। এই চরম উদাসীনতা উল্টে আক্রমণকারীকেই অস্বস্তিতে ফেলে দেয়।





