কুম্ভমেলার ‘ভাইরাল গার্ল’ মোনালিসার বিয়ে ঘিরে বিতর্ক তুঙ্গে! ‘লাভ জিহাদ’-এর অভিযোগে সরব পরিচালক

কুম্ভমেলার রুদ্রাক্ষ পরা সেই মোহময়ী সুন্দরী মোনালিসা এখন খবরের শিরোনামে। সম্প্রতি তিরুঅনন্তপুরমে পুলিশি পাহারায় তিনি বিয়ে করেছেন উত্তরপ্রদেশের ফরমান খানকে। এই বিয়ে প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। একদিকে যেমন উঠে আসছে ‘লাভ জিহাদ’-এর মতো গুরুতর অভিযোগ, তেমনই অন্যদিকে মোনালিসার প্রাক্তন পরিচালকের বিস্ফোরক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পরিচালক সনোজ মিশ্র, যিনি মোনালিসাকে নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিটি তৈরির পরিকল্পনা করেছিলেন, তিনি রীতিমতো ক্ষুব্ধ। পরিচালকের অভিযোগ, মোনালিসা অর্থের প্রলোভনে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিয়ের ফলে তাঁর স্বপ্নের ছবিটি এখন বিশ বাঁও জলে। সনোজের দাবি, “মোনালিসা ‘লাভ জিহাদ’-এর শিকার।”

তবে সব বিতর্কের মাঝে শান্ত স্বামী ফরমান খান। তাঁদের প্রেম ৬ মাসের হলেও ফরমানের দাবি, “এই ৬ মাস আমাদের কাছে ৬০ বছরের সমান।” সিনেমার সেটে শুরু হওয়া এই সম্পর্ক দ্রুতই পরিণয়ে রূপ নেয়। ফরমান জানান, মোনালিসার উদ্যোগেই তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল।

ইন্দোরের বাসিন্দা মোনালিসা গত বছর কুম্ভমেলায় অংশ নিয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন। তাঁর সেই ‘কুম্ভমেলা গার্ল’ তকমা এখন অতীত। নতুন জীবনে পা রাখা মোনালিসার এই বিতর্কিত সিদ্ধান্ত ভবিষ্যতের পথে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy