কার্গিলে ১ লক্ষ ২৫ হাজারে বিক্রি হলো একটি মুরগি! সেই টাকা গেল যুদ্ধবিধ্বস্ত ইরানের সাহায্যে

যুদ্ধের আবহে সুদূর কার্গিলে তৈরি হলো এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রতি কার্গিলের লারা (Lara) এলাকায় ইরানের যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের জন্য অর্থ সংগ্রহের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই এক গ্রামবাসী তাঁর নিজের পালিত একটি মুরগি দান করেন। স্থানীয়রা সিদ্ধান্ত নেন, মুরগিটি সরাসরি না পাঠিয়ে সেটির নিলাম করা হবে।

নিলাম শুরু হতেই দাম হু হু করে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত মুরগিটি ১ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি হয়। সংগৃহীত এই সম্পূর্ণ অর্থ ইরানের আর্ত মানুষের ত্রাণের কাজে পাঠানো হয়েছে। তবে শুধু মুরগি নয়, কার্গিল ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় মানুষ নগদ টাকা, হাতের সোনার আংটি, গয়না এমনকি বাড়ির বাসনপত্রও দান করছেন। স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর এই ত্রাণ সংগ্রহ অভিযানে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন চর্চার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy