দীপান্বিতা কালীপূজা (Kali Puja) উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে সোমবার কালীপূজার দিনে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। সেই সঙ্গে একাধিক রাস্তায় জারি করা হয়েছে পার্কিং নিষেধাজ্ঞা।
ভারী পণ্যবাহী গাড়ির ওপর নিষেধাজ্ঞা:
সময়সীমা: সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
নির্দেশ: এই সময়কালে শহরের প্রধান রাস্তাগুলিতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।
কোথায় কোথায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে?
সোমবার বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। এই রাস্তাগুলির মধ্যে রয়েছে:
বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, আরবি অ্যাভিনিউ।
চেতলা সেন্ট্রাল রোড, রাজা রামমোহন রায় সরণি।
বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যবর্তী ভীম ঘোষ লেন।
এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট।
বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিধান সরণি।
মুদিয়ালি রোড, লেনিন রোড, টালিগঞ্জ রোড এবং বাগদিপাড়া রোড।
বাস চলাচলে পরিবর্তন (রুট ডাইভারশন):
বনমালী নস্কর রোড ব্যবহারকারী বাসগুলি তালাতলা রোড, স্টেট গ্যারেজ, উপেন ব্যানার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও, S-31, SD0 41, 21 এবং শিলপাড়া থেকে শিয়ালদহগামী বাসগুলিকে প্রয়োজন অনুসারে বীরেন রায় রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
স্ট্র্যান্ড রোডে বিশেষ নিয়ম:
ওয়ান-ওয়ে: সকাল ৬টা থেকে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোডে একমুখী (ওয়ান-ওয়ে) যান চলাচল করবে।
ডাইভারশন: স্ট্র্যান্ড রোডে (ইস্ট) গাড়ি হাওড়া ব্রিজের ইস্টার্ন এন্ড থেকে ব্রেবোর্ন রোড ধরার জন্য ঘুরিয়ে দেওয়া হতে পারে।
পার্কিং নিষিদ্ধ কোথায়?
সোমবার বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে গাড়ি পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে:
প্রিন্স আনোয়ার শাহ রোড
ওপেন ব্যানার্জি রোড
বীরেন রায় রোড, পাঠকপাড়া রোড
আর্য সমিতি রোড, সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড
সন্তোষপুর অ্যাভিনিউ, জেমস লং সরণি
এমএল গুপ্ত রোড
গড়ফা মেন রোড
এম এসসি রোড
পূজার ভিড় এড়াতে এবং নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে।