এবার বাড়িওয়ালাদের পোয়াবারো! ITR-1 ফর্মে এল বিশাল বদল; স্বস্তি দিচ্ছে আয়কর দপ্তরের নতুন নিয়ম

আয়করদাতাদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য সমস্ত আয়কর রিটার্ন (ITR) ফর্ম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। গত ৩০ ও ৩১ মার্চ ধাপে ধাপে ITR-1 থেকে ITR-7 পর্যন্ত সবকটি ফর্মই প্রকাশ্যে আনা হয়েছে। এর ফলে বেতনভোগী কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ী—সবাই এখন থেকেই তাঁদের রিটার্ন দাখিলের প্রস্তুতি শুরু করতে পারবেন।

এবারের ITR-1 বা ‘সহজ’ ফর্মে একটি বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আগে যাদের একটির বেশি বাড়ি ছিল, তাঁদের জটিল ITR-2 বা ITR-3 ফর্ম পূরণ করতে হতো। কিন্তু এবার থেকে দুটি বাড়ির মালিকরাও ITR-1 ফর্ম ব্যবহার করতে পারবেন, যা সাধারণ করদাতাদের হয়রানি অনেকটাই কমাবে। মনে রাখবেন, ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬। দেরি করলে গুনতে হতে পারে ৫০০০ টাকা পর্যন্ত লেট ফি। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে নথিপত্র গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy