এনসিইআরটি-র বইয়ে ‘ভুল’ ইতিহাস? ‘গভীর ষড়যন্ত্র’ ও ‘সুপরিকল্পিত’ চক্রান্ত দেখছে সুপ্রিম কোর্ট!

এনসিইআরটি-র (NCERT) অষ্টম শ্রেণির পাঠ্যবই নিয়ে চলমান বিতর্ক এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। এই বিতর্ককে কেবল একটি ভুল হিসেবে দেখতে নারাজ সুপ্রিম কোর্ট। বরং বিষয়টিকে একটি ‘গভীর ষড়যন্ত্র’ এবং ‘সুপরিকল্পিত’ কাজ বলে অভিহিত করেছেন বিচারপতিরা। আদালত অবমাননা আইন বা অন্যান্য আইনি বিধানের অধীনে কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

ঘটনার গুরুত্ব বিচার করে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা বিভাগের সচিব এবং এনসিইআরটি-র ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানিকে কারণ দর্শানোর (Showcause) নোটিশ জারি করেছেন। আদালতের প্রশ্ন, স্পর্শকাতর বিষয়ের এই বিকৃতি রুখতে কেন আগে পদক্ষেপ করা হয়নি?

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে, বিতর্কিত ওই বিভাগের অনলাইন পিডিএফ সংস্করণটি অবিলম্বে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে ওই নির্দিষ্ট পাঠ্যবইগুলি নিষিদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকের মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার প্রচেষ্টাকে যে আদালত বরদাস্ত করবে না, এই নির্দেশে তা স্পষ্ট হয়ে গেল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy