একই দিনে জোড়া সভা! কালনা থেকে জঙ্গিপুর— ২০২৬-এর মহাযুদ্ধে বিজেপির ‘ব্রহ্মাস্ত্র’ মোদী!

২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ সপ্তমে চড়িয়ে আজ বাংলায় মেগা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলে আজকের দিনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৮২ সালের পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কালনায় জনসভা করতে আসছেন। কালনা ১ নম্বর ব্লকের সিমলনে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

নিরাপত্তার খাতিরে গোটা এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। সভাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড। দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ১০ হাজার করে কর্মী-সমর্থককে সভায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত সমুদ্রগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সভার পাল্টা হিসেবেই মোদীর এই সফরকে দেখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের ১৬টি আসনেই তৃণমূলের জয়ের দাবি তুলে বিজেপিকে ‘শূন্য’ করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আজ মোদী সেই চ্যালেঞ্জের কী জবাব দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

কালনার সভা শেষ করে প্রধানমন্ত্রী সোজা উড়ে যাবেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সেখানেও একটি হাই-ভোল্টেজ জনসভা করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে, ভোটের প্রথম দফার আগে উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই ‘গেরুয়া ঝড়’ তুলতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy