এক ফোঁটা মধুই বলে দেবে আসল না নকল! বুড়ো আঙুলের জাদুকরী কৌশলে চিনে নিন খাঁটি মধু

মধুর ওষধি গুণাগুণ সম্পর্কে আমরা সবাই অবগত, কিন্তু বাজারচলতি মধুর ভিড়ে কোনটি আসল আর কোনটি কেবল চিনির সিরা—তা চেনা দায়। অনেক সময় নামী ব্র্যান্ডের মধুতেও ভেজাল মেশানো থাকে। তবে চিন্তা নেই, আপনার হাতের বুড়ো আঙুল ব্যবহার করেই আপনি সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারবেন মধুর আসল রূপ।

বুড়ো আঙুলের পরীক্ষা: আপনার বুড়ো আঙুলের নখের ওপর এক ফোঁটা মধু দিন। যদি দেখেন মধু আঙুলে আটকে আছে বা খুব ধীরে গড়িয়ে পড়ছে, তবে বুঝবেন সেটি খাঁটি। কিন্তু যদি মধু আঙুলে দেওয়ার সাথে সাথেই চারদিকে ছড়িয়ে যায় বা জলের মতো গড়িয়ে পড়ে, তবে নিশ্চিত থাকুন তাতে জল বা চিনির রস মেশানো আছে। খাঁটি মধু ঘন হয় এবং তা সহজে ছড়িয়ে পড়ে না।

এ ছাড়াও রয়েছে আরও কিছু সহজ পদ্ধতি। এক গ্লাস জলে এক চামচ মধু দিন। খাঁটি মধু গ্লাসের তলায় দলা পাকিয়ে থিতিয়ে পড়বে, কিন্তু ভেজাল মধু জলের সঙ্গে মিশে যাবে। আবার একটি দেশলাই কাঠি মধুর ভেতর ডুবিয়ে নিয়ে জ্বালানোর চেষ্টা করুন। যদি কাঠিটি জ্বলে ওঠে, তবে মধু খাঁটি। কারণ মধুতে জল থাকলে কাঠি জ্বলবে না। সুস্থ থাকতে এই ছোট ছোট পরীক্ষাগুলো আজই করে দেখুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy