উত্তরবঙ্গে শাহী ধামাকা! কালিয়াগঞ্জে মেগা রোড-শো থেকে মমতাকে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ উত্তরবঙ্গ জুড়ে জমজমাট রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিনভর উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদাতেও একাধিক সভা ও রোড-শো করবেন তিনি। কালিয়াগঞ্জে বিশাল এক রোড-শো-র মাধ্যমে আজকের কর্মসূচি শুরু করেছেন শাহ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে।

এরপরই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তপন এবং কুমারগঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে গচিহার এলাকার মাঠে বিশাল জনসভা করবেন তিনি। এই সভা থেকে তিনি সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। শাহের সফরের নিরাপত্তা নিশ্চিত করতে গঙ্গারামপুরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দিনের শেষ ভাগে অমিত শাহ পৌঁছাবেন মালদহে। দক্ষিণ মালদার মানিকচক ও মোথাবাড়ির প্রার্থীদের সমর্থনে মথুরাপুর বিএসএস হাইস্কুল গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। সবশেষে উত্তর মালদার গাজোল এবং হবিবপুরের প্রার্থীদের সমর্থনে গাজোলের আপু দাস টোল প্লাজা সংলগ্ন মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গের এই সফরকে ২০২৬-এর নির্বাচনী রণকৌশলের একটি বড় অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy