ইরান-আমেরিকা যুদ্ধ আবহে বড় সিদ্ধান্ত মোদী সরকারের! সস্তা হচ্ছে একগুচ্ছ প্রয়োজনীয় পণ্য

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং জ্বালানি সঙ্কট মোকাবিলায় আগাম তৎপরতা শুরু করল ভারত সরকার। দেশের শিল্প ক্ষেত্রকে বড়সড় স্বস্তি দিয়ে একাধিক পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থেকে আবগারি শুল্ক (Excise Duty) প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্র।

কাদের জন্য এই সুবিধা?
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং অটোমোটিভ পার্টসের মতো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কেমিক্যালের ওপর এই ছাড় কার্যকর হবে। মূলত বৈশ্বিক সাপ্লাই চেইন সচল রাখতেই ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই সাময়িক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালিকায় কী কী রয়েছে?
শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, মেথানল, টলিইন, স্টাইরিন, ফেনল, অ্যাসেটিক অ্যাসিড এবং পলিইথালিনের মতো ১৮টিরও বেশি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের এই পদক্ষেপের ফলে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে প্লাস্টিক ও টেক্সটাইল পণ্যের উৎপাদন খরচ কমবে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের পকেটে স্বস্তি দেবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy