“আমি সৎ, ভগবান আমাদের সাথে আছেন”, বেকসুর খালাস পেয়েই হুঙ্কার কেজরিওয়ালের! মুখ পুড়ল সিবিআই-এর?

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর এক ঐতিহাসিক জয় পেল আম আদমি পার্টি (AAP)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করল দিল্লির বিশেষ আদালত। শুধু তাঁরাই নন, এই মামলায় অভিযুক্ত মোট ২৩ জনকেই নির্দোষ বলে ঘোষণা করেছেন বিচারক জিতেন্দ্র সিং।

শুক্রবার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, সিবিআই অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। সিবিআই দাবি করেছিল, কেজরিওয়ালই এই দুর্নীতির মূল চক্রী। কিন্তু সেই অভিযোগের সপক্ষে জোরালো ভিত্তি না থাকায় বিচারক সিবিআই-এর তীব্র সমালোচনা করেন। আদালতের পর্যবেক্ষণ, “অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা টলে যায়।”

রায়ের পর আবেগপ্রবণ অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আদালত আজ প্রমাণ করে দিল যে আমরা সৎ। সত্যের জয় হয়েছে।” মণীশ সিসোদিয়ার ক্ষেত্রেও আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক আচরণের কোনও নথিপত্র মেলেনি। এই রায়কে আম আদমি পার্টির জন্য এক বিরাট রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy