“আগে ভোটার, পরে ভোট!” তালিকায় নাম বাদ যাওয়ায় মালদহে গণবিক্ষোভ, উত্তপ্ত জাতীয় সড়ক

নির্বাচনের আগে মালদহ জেলায় রাজনৈতিক উত্তেজনার পারদ আরও চড়ল। কালিয়াচকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল নারায়ণপুর এলাকা। বুধবার সকাল থেকেই ১২ নম্বর জাতীয় সড়ক (NH-12) অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন কয়েকশ মানুষ। নারায়ণপুরে বিএসএফ ক্যাম্পের ঠিক সামনেই চলে এই বিশাল অবরোধ, যার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড, আর মুখে স্লোগান— “আগে ভোটার, পরে ভোট”। তাঁদের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী একজোট হয়ে আন্দোলনে নেমেছে। দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়েছে কয়েক হাজার মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। বিশেষ করে নিত্যযাত্রী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy