আকাশছোঁয়া তেলের দামের কোপ এবার জলের বোতলে! পেট্রোলের পর কি এবার জলও হবে মহার্ঘ?

কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়। ইরান ও আমেরিকার ছায়াযুদ্ধে এখন নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ব্যারেল প্রতি ১১৯ ডলারে পৌঁছানোয় তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে। তবে এবার শুধু পেট্রোল-ডিজেল নয়, মধ্যবিত্তের পকেটে টান দিতে চলেছে প্যাকেজড পানীয় জলও।

বিসলারি ও অন্যান্য ব্র্যান্ডের দাম বৃদ্ধি: দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বিসলারি (Bisleri) ইতিমধ্যেই তাদের জলের দাম লিটার প্রতি ১১ টাকা বাড়িয়ে দিয়েছে। বিসলারি-র সিইও অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন, গত ১৪ দিনে প্যাকেজিং মেটেরিয়ালের দাম ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় ১ লিটার জলের বোতলের দাম ২০ টাকা করতে বাধ্য হয়েছেন তাঁরা। বিসলারির পাশাপাশি বেইলি (Bailley) এবং ক্লিয়ার প্রিমিয়াম ওয়াটারের মতো ব্র্যান্ডগুলিও দাম বাড়ানোর পথে হাঁটছে।

কেন বাড়ছে দাম? প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের প্লাস্টিক বোতল তৈরির মূল উপাদান হলো ‘পেট’ (PET) রেসিন পেলেট, যা সরাসরি অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল। তেলের দাম বাড়ায় প্লাস্টিক উৎপাদনের খরচও লাগামহীনভাবে বাড়ছে। এর ফলে শুধু পানীয় জল নয়, খাবার ডেলিভারি, ওষুধ এবং কসমেটিক্স পণ্যের দামও বাড়তে চলেছে। সমীক্ষা বলছে, গ্রামাঞ্চলের ৬ শতাংশ এবং শহরাঞ্চলের ১৫ শতাংশ মানুষ পানীয় জলের জন্য এই প্যাকেজড ওয়াটারের ওপর নির্ভরশীল, ফলে এই মূল্যবৃদ্ধি জনজীবনে বড় প্রভাব ফেলবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy