অসম্ভবকে সম্ভব করলেন কলকাতার চিকিৎসকরা! মৃত ব্যক্তির হাড়ে নতুন জীবন পেলেন এক শ্রমিক, কী এই ম্যাজিক?

পূর্ব ভারতের চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করল কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। মৃত্যুর পর শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও, মৃতদেহের হাড় যে অন্য একজনের জীবনে আশীর্বাদ হয়ে ফিরতে পারে, তার নজির গড়লেন এই হাসপাতালের অস্থি-রোগ বিশেষজ্ঞরা। এক দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকের ডান পা কেটে বাদ দেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু মৃত ব্যক্তির শরীর থেকে সংগৃহীত হাড় প্রতিস্থাপনের মাধ্যমে সেই পা রক্ষা করা সম্ভব হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ওই শ্রমিকের ডান পায়ের ‘ডিস্টাল ফিমার’ বা হাঁটুর উপরের হাড়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাধারণ অস্ত্রোপচারে যা সারিয়ে তোলা প্রায় অসম্ভব ছিল। চিকিৎসকরা ঝুঁকি নিয়ে এক মৃত দাতার শরীর থেকে সংগৃহীত হাড় (Bone Allograft) ওই শ্রমিকের পায়ে সফলভাবে পুনর্গঠন করেছেন। এই জটিল অস্ত্রোপচারের পর এখন সুস্থতার পথে ওই শ্রমিক। পূর্ব ভারতে সরকারি স্তরে এই ধরণের হাড় প্রতিস্থাপন অত্যন্ত বিরল। আরজি করের এই সাফল্য অঙ্গদানের গুরুত্বকে আরও একবার প্রমাণ করল এবং ভবিষ্যতে পঙ্গুত্বের হাত থেকে বহু মানুষকে বাঁচানোর নতুন আশা জোগালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy