অভিষেকের সভার দিনেই নন্দীগ্রামে বড় ভাঙন! শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ১১ তৃণমূল নেতা

শুক্রবার রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় শামিল হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন জনসংযোগের মাঝে তিনি তৃণমূল শিবিরকে বড় ধাক্কা দিয়ে দাবি করেন, এলাকার ১১ জন প্রভাবশালী নেতা ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। বিশেষত এদিন যখন কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে, ঠিক তার আগেই এই দলবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুভেন্দু অধিকারী এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেন, “উনি এখন থেকেই জয় শ্রীরাম বলা প্র্যাকটিস করছেন, কারণ ৪ মের পর ওটাই ওঁর একমাত্র ভরসা হবে।” নন্দীগ্রামের লড়াই প্রসঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের আসল লড়াই এখন বিজেপির সঙ্গে নয়, বরং আইএসএফ-এর সঙ্গে। উল্লেখ্য, এবার নন্দীগ্রামে শুভেন্দুর বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন একসময়ের তাঁর ঘনিষ্ঠ অনুগামী পবিত্র কর, যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy