SIR মামলায় সুপ্রিম স্বস্তি মমতার! ‘ভোট ঘোষণা হলেও আমাদের কাজ থামবে না,’ হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ এবং আইনি লড়াইয়ের মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে নবান্ন। মঙ্গলবার শীর্ষ আদালত এই মামলার পর্যবেক্ষণে যে রূপরেখা দিয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। এই রায়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে এসে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন যে, বিরোধীদের ষড়যন্ত্র সফল হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা প্রথম থেকেই বলছিলাম ভোটার তালিকা স্বচ্ছ হওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্ট আজ যা বলেছে, তা আমাদের অবস্থানেরই জয়। আগামী ১৫ বা ১৬ মার্চ হয়তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ বা মানুষের অধিকার রক্ষার লড়াই থামবে না।” মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকেই প্রশাসন তার নির্দিষ্ট কাজ চালিয়ে যাবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা ভুয়ো ভোটারের যে জুজু বিরোধীরা দেখাচ্ছিল, সুপ্রিম নির্দেশ তার যোগ্য জবাব দিয়েছে বলে মনে করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy