পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই আইনি লড়াই শুরু করলেন নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন যে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু করেছিল, তা এখনও বহু জায়গায় অসম্পূর্ণ রয়ে গিয়েছে। নওশাদের দাবি, কয়েক লক্ষ ভোটার এখনও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি অথবা অনেকের নাম ভুলবশত বাদ গিয়েছে। এই অবস্থায় ভোট হলে বহু মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন।
হাইকোর্টে দাখিল করা আবেদনে নওশাদ জানিয়েছেন, যতক্ষণ না ভোটার তালিকা পুরোপুরি ত্রুটিমুক্ত হচ্ছে, ততক্ষণ নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখা হোক। এমনকি প্রয়োজনে নির্বাচনের বর্তমান নির্ঘণ্ট বাতিল করে নতুন দিন ঘোষণার আর্জিও জানিয়েছেন তিনি। নওশাদের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর মতে, “ভোটারদের অধিকার রক্ষা না করে তাড়াহুড়ো করে ভোট করানো অগণতান্ত্রিক।”