Recipe: একঘেয়ে মাছের ঝোল, এবার বানিয়ে ফেলুন গোয়া স্টাইলে পমফ্রেট, শিখেনিন চটজলদি

একই স্বাদের মাছের ঝোল খেয়ে যদি বিরক্ত হয়ে থাকেন, তবে এবার রান্নায় নতুনত্ব আনুন। গোয়ার স্টাইলে পমফ্রেট কারি বানানো খুবই সহজ এবং এর স্বাদ এতটাই দারুণ যে বাড়ির লোক ও অতিথিরা মুগ্ধ হবেন।

উপকরণ
পমফ্রেট মাছ: ২ কেজি ওজনের ২টি মাছ (অন্য যেকোনো মাছও ব্যবহার করতে পারেন)

তেঁতুল: ছোট লেবুর আকারের (৩-৪ কাপ জলে ভেজানো)

নারকেল: ১টি

জিরা: ১ টেবিল চামচ

ধনে: ১ টেবিল চামচ

হলুদ: ১ চা চামচ

রসুন: ৬ কোয়া

গোয়া বা কাশ্মীরি শুকনো লঙ্কা: ১৫টি

পেঁয়াজ: ১টি বড়

কাঁচালঙ্কা: ৫টি

ধনে পাতা: সাজানোর জন্য

নুন: স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে মাছগুলোকে লেবুর রস ও নুন দিয়ে ভালো করে ধুয়ে নিন। পেটের ভেতর ভালোভাবে পরিষ্কার করে নেবেন।

এবার পেঁয়াজ কুচি করে তাতে সামান্য নুন ছিটিয়ে চামচ দিয়ে হালকা থেঁতলে নিন।

একটি পাত্রে নারকেল, জিরা, ধনে, হলুদ, রসুন, গোয়া অথবা কাশ্মীরি শুকনো লঙ্কা, ও স্বাদমতো নুন একসঙ্গে নিয়ে মিহি করে বেটে নিন।

তেঁতুলের ক্বাথ এবং এই বেটে রাখা মসলা ৩ কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কম আঁচে দুইবার সেদ্ধ করুন। যদি ঝোল ঘন মনে হয়, তবে পরিমাণমতো আরও জল দিতে পারেন।

এরপর, চেরা কাঁচালঙ্কা এবং মাছগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দিন। পাত্রের ঢাকনা না দিয়ে কম আঁচে রান্না করুন।

মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন এবং উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।