IPL 2026: বঙ্গে ভোটের বাদ্যি, দু-দফায় আইপিএল সূচি? কবে থেকে শুরু চার-ছক্কার ধামাকা?

বসন্ত আসতেই ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন— কবে থেকে শুরু হবে আইপিএল ২০২৬? বিসিসিআই (BCCI) সূত্রে খবর, ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে আগামী ২৮ মার্চ থেকে। যদিও শুরুতে ২৬ মার্চ দিনটি ভাবা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক আপডেট অনুযায়ী তা দু-দিন পিছিয়ে ২৮ মার্চ করা হয়েছে। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে

ভোটের জাঁতাকলে আইপিএল সূচি? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে এবারও আইপিএলের সূচি দুই দফায় ঘোষিত হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশনের ভোট নির্ঘণ্ট দেখার পরই বিসিসিআই চূড়ান্ত সূচি ঘোষণা করবে। বিশেষ করে কলকাতা (KKR), চেন্নাই (CSK) এবং গুয়াহাটির (RR-এর সেকেন্ড হোম) ম্যাচগুলো নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রথম ম্যাচ কোথায়? নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে। তবে ম্যাচটি তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গত বছর আরসিবির সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তার কারণে এই স্টেডিয়াম নিয়ে বাড়তি কড়াকড়ি রয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে নভি মুম্বই, রায়পুর বা পুনের নামও আলোচনায় রয়েছে। আগামী সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ভেন্যু এবং প্রাথমিক সূচি চূড়ান্ত হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy