২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের অঙ্ক পরীক্ষা ঘিরে রণক্ষেত্র মেজাজ পরীক্ষার্থী ও শিক্ষক মহলে। অভিযোগ, বৃহস্পতিবারের গণিত প্রশ্নপত্রে অন্তত ১০ নম্বরের প্রশ্ন ছিল সম্পূর্ণ সিলেবাসের বাইরে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আসরে নামল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের স্বার্থে নেওয়া হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত।
সংসদ সূত্রে জানানো হয়েছে, প্রশ্নপত্রের 2B, 11B এবং 11C দাগের প্রশ্নগুলি পাঠ্যসূচি বহির্ভূত ছিল। সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সংসদ মেনে নিয়েছে যে, মোট ১০ নম্বরের (২+৪+৪) প্রশ্ন সিলেবাসে ছিল না। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী ওই প্রশ্নগুলি উত্তর করার ন্যূনতম চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেককে পূর্ণ নম্বর দেওয়া হবে।
নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের শিক্ষক গৌরাঙ্গ সরখেল সহ একাধিক শিক্ষাবিদ এই ত্রুটিতে সরব হয়েছিলেন। তাঁদের দাবি, অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসা প্রশ্নগুলি বর্তমান সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এমনকি সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীও কম সময়ে সিলেবাস শেষ করার চাপের মুখে এই ধরনের ভুল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সংসদের এই দ্রুত হস্তক্ষেপে স্বস্তিতে ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন পরীক্ষা