Balen Shah: র‍্যাপার থেকে মেয়র, এবার দেশের প্রধানমন্ত্রী! নেপালে ইতিহাস গড়ে কাল শপথ নিচ্ছেন বালেন শাহ

নেপালের রাজনীতিতে এক অবিশ্বাস্য রূপকথার নাম বালেন শাহ। র‍্যাপার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন, হয়ে উঠেছিলেন যুব সমাজের আইকন। এরপর ২০২২ সালে নির্দল প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু এবার যা ঘটল, তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিরল। ২০২৬-এর সাধারণ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিয়ে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিতে চলেছেন ৩৫ বছর বয়সী এই ‘ধুরন্ধর’ নেতা।

বালেন শাহ-র দল ‘রাস্ত্রিয় স্বতন্ত্র পার্টি’ (RSP) নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। কাল দুপুর ২টো নাগাদ রাষ্ট্রপতি ভবনে (Sheetal Niwas) শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। নেপালের ইতিহাসে তিনিই হতে চলেছেন প্রথম কোনো মদেশি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। দুর্নীতিবিরোধী আন্দোলন এবং ‘জেন-জি’ (Gen Z) প্রজন্মের অকুণ্ঠ সমর্থনই তাকে পৌঁছে দিল ক্ষমতার শীর্ষে।

নেপাল জুড়ে এখন শুধু ‘বালেন’ বন্দনা। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র মতো হেভিওয়েট নেতাকেও বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। ভারতের কর্নাটকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা বালেন শাহ-র সঙ্গে ভারতের সম্পর্কও অত্যন্ত গভীর। তাই তার এই উত্থান প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল শপথ গ্রহণের পর তিনি ১৫ থেকে ১৮ জনের একটি ছোট কিন্তু শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে পারেন বলে জানা গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy