রাতে ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিছানায় কাটানোর পরেও কি সকালে উঠে মনে হয় শরীর চললছে না? সারাদিন ঘুম ঘুম ভাব আর ক্লান্তি কি আপনার নিত্যদিনের সঙ্গী? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে সতর্ক হওয়ার সময় এসেছে। চিকিৎসা বিজ্ঞানের মতে, এটি কেবল অলসতা নয়, বরং শরীরের ভেতরে লুকিয়ে থাকা ৫টি গুরুতর রোগের সংকেত হতে পারে।
১. স্লিপ অ্যাপনিয়া: এই সমস্যায় ঘুমের মধ্যে বারবার শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। ফলে গভীর ঘুম বা ‘ডিপ স্লিপ’ হয় না। আপনি ৮ ঘণ্টা ঘুমালেও আপনার মস্তিষ্ক ও শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না।
২. থাইরয়েড সমস্যা: হাইপোথাইরয়েডিজম থাকলে বিপাক হার কমে যায়। এর ফলে শরীর প্রচণ্ড অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং দ্রুত ওজন বাড়তে থাকে।
৩. রক্তাল্পতা বা অ্যানিমিয়া: শরীরে আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে গেলে কোষে অক্সিজেন পৌঁছাতে পারে না। পর্যাপ্ত ঘুমের পরেও শরীর অত্যন্ত দুর্বল লাগে।
৪. বিষণ্নতা বা মানসিক অবসাদ: মানসিক স্বাস্থ্য সরাসরি ঘুমের গুণমানকে প্রভাবিত করে। অনেক সময় বিষণ্নতার কারণে দীর্ঘক্ষণ ঘুমানোর পরেও ক্লান্তি কাটে না।
৫. ডায়াবেটিস: রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হলে শরীরের শক্তি উৎপাদন ব্যাহত হয়, যা দীর্ঘস্থায়ী ক্লান্তির জন্ম দেয়।
এছাড়া ভিটামিন D বা ম্যাগনেসিয়ামের ঘাটতিও এর কারণ হতে পারে। যদি নিয়মিত এমন বোধ করেন, তবে দেরি না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন।