ভারতীয় সেনার তূণে যুক্ত হলো আরও এক শক্তিশালী অস্ত্র। বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মোস’-এর পাল্লা এবার বাড়িয়ে ৮০০ কিলোমিটার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই মিসাইলের কার্যক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে, যা যুদ্ধের আবহে ভারতের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।
আগে ব্রহ্মোসের পাল্লা ২৯০ কিলোমিটারে সীমাবদ্ধ থাকলেও, প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন এটি অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে নিয়ন্ত্রণরেখা (LoC) এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) উত্তেজনার মাঝে এই ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আকাশ, জল বা স্থল—যেকোনো প্রান্ত থেকে ছোড়া এই মিসাইল এখন শত্রুপক্ষের গভীরে ঢুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।