৭০০ কোটির অফারও নস্যি! রণবীরের ‘রামায়ণ’-এর ওটিটি ডিল ফেরালেন প্রযোজক; কিন্তু কেন?

বলিউডের ইতিহাসে সবথেকে দামি ছবি হতে চলেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। কিন্তু মুক্তির আগেই এই ছবি ঘিরে যে টাকার খেলা শুরু হয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার। সম্প্রতি খবর চাউর হয়েছে যে, ওটিটি (OTT) প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই ছবির ডিজিটাল রাইটসের জন্য ৭০০ কোটি টাকার একটি বিশাল অফার দেওয়া হয়েছিল। কিন্তু প্রযোজক নমিত মালহোত্রা সেই ঐতিহাসিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

কেন এত বড় অঙ্কের টাকা ফিরিয়ে দিলেন তিনি? সূত্রের খবর, প্রযোজকের লক্ষ্য আরও উঁচুতে। ছবির মোট বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা (দুটি পার্ট মিলিয়ে)। তাই তিনি ওটিটি রাইটস থেকে অন্তত ১০০০ কোটি টাকা আয়ের আশা করছেন। নমিতের বিশ্বাস, টিজার রিলিজের পর যেভাবে হাইপ তৈরি হয়েছে, তাতে ওটিটি প্ল্যাটফর্মগুলি আরও বড় অফার নিয়ে আসবে। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের মতো তারকাখচিত এই ছবিটিকে একটি ‘গ্লোবাল ইভেন্ট’ হিসেবে তুলে ধরতে চাইছেন নির্মাতারা। ২০২৬-এর দিওয়ালিতে প্রথম পার্ট মুক্তির কথা রয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত কত কোটির ডিল পাকা হয় ভারতীয় সিনেমার এই মহাকাব্যিক প্রজেক্টের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy