৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের ভাগ্য নির্ধারণ! অনলাইনে SIR সাপ্লিমেন্টারি লিস্ট দেখার সহজ পদ্ধতি

পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজ, সোমবার (২৩ মার্চ, ২০২৬) বিকেলের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ বা ‘Under Adjudication’ রাখা হয়েছিল। তাঁদের মধ্যে যাঁদের নথিপত্র স্ক্রুটিনির পর বৈধ বলে প্রমাণিত হয়েছে, তাঁদের নামই এই অতিরিক্ত তালিকায় স্থান পাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তালিকা আজ সন্ধ্যার মধ্যে প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে পৌঁছে যাবে। সেখান থেকে জেলা প্রশাসন ওই তালিকা বুথে বুথে পাঠানোর ব্যবস্থা করবে। ভোটাররা সরাসরি তাঁদের এলাকার পোলিং স্টেশনে গিয়ে এই তালিকা দেখতে পারবেন। এছাড়াও বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে নাম পরীক্ষা করা সম্ভব।

অনলাইনে নাম দেখার উপায়:

  • প্রথমে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এ যান।

  • সেখানে ‘Special Intensive Revision 2026’ অপশনে ক্লিক করুন।

  • এরপর ‘Supplementary List’ বা ‘SIR Final Roll 2026’ লিঙ্কটি বেছে নিন।

  • আপনার জেলা, বিধানসভা কেন্দ্র এবং বুথ নম্বর বা পার্ট নম্বর সিলেক্ট করে পিডিএফ ডাউনলোড করলেই নামের তালিকা দেখতে পাবেন।

  • এছাড়াও ECINET মোবাইল অ্যাপ বা জাতীয় ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমেও নাম চেক করা যাবে।

যাঁদের নাম এই অতিরিক্ত তালিকাতেও থাকবে না, তাঁদের জন্য রাজ্যে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে তাঁরা আপিল করতে পারবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি, তাই আজই এই তালিকাটি পরীক্ষা করে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy