২১ শতকের সেরা সিদ্ধান্ত! ২০২৯-এই মহিলা সংরক্ষণ? মোদীর ঘোষণায় তোলপাড় দেশ

একুশ শতকের ভারতকে বদলে দেওয়ার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে ‘নারী শক্তি বন্দন সম্মেলন’-এ দাঁড়িয়ে তিনি দাবি করেন, ২০২৯ সালের মধ্যে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার সিদ্ধান্ত দেশের ইতিহাসে অন্যতম যুগান্তকারী ঘটনা হতে চলেছে। এর ফলে আগামী লোকসভা নির্বাচনেই সংসদের এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ার পথ প্রশস্ত হবে।

সংসদের বিশেষ অধিবেশনে বড় চমক: আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে এই বিলের সংশোধনী পেশ করতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন:

“আমাদের সংসদ এক নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৯ সাল থেকেই মহিলারা তাঁদের প্রাপ্য অধিকার পেতে চলেছেন।”

একনজরে নতুন প্রস্তাবিত কাঠামো: সংশোধনী পাস হলে দেশের সংসদীয় কাঠামোয় আমূল পরিবর্তন আসবে:

  • আসন সংখ্যা বৃদ্ধি: লোকসভার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮১৬

  • সংরক্ষিত আসন: এর মধ্যে ২৭৩টি আসন সরাসরি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

  • দ্রুত বাস্তবায়ন: আগেকার নিয়ম অনুযায়ী এটি ২০৩৪ সালের আগে কার্যকর হওয়ার কথা ছিল না। কিন্তু বিশেষ সংশোধনীর মাধ্যমে কেন্দ্র চাইছে ২০২৯-এর ভোটেই এটি কার্যকর করতে।

সামাজিক ন্যায়বিচার বনাম রাজনৈতিক লড়াই: প্রধানমন্ত্রী দাবি করেছেন, এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক নয়, বরং এটি ‘সামাজিক ন্যায়বিচার’ শক্তিশালী করার একটি প্রক্রিয়া। তবে বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে কেন্দ্র আসলে লোকসভা কেন্দ্রের ‘সীমানা নির্ধারণ’ বা ডিলিমিটেশন নিয়ে চাল চালছে।

কেন এই তাড়াহুড়ো? ২০২৩ সালে পাশ হওয়া ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ অনুযায়ী, ২০২৭ সালের আদমশুমারির পর সীমানা নির্ধারণ সম্পন্ন হলে তবেই এই সংরক্ষণ কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জনমত এবং বিরোধী দলগুলোর একাংশের চাপের মুখে কেন্দ্র এখন বিশেষ অধিবেশন ডেকে আইনটি সংশোধন করে দ্রুত কার্যকর করার পথে হাঁটছে।

প্রধানমন্ত্রীর এই ‘মাস্টারস্ট্রোক’ ২০২৯-এর নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয়ে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহলে। ১৬ এপ্রিলের বিশেষ অধিবেশনের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy