নতুন অর্থবর্ষ বা ১ এপ্রিল, ২০২৬ থেকে আপনার ব্যাংকিং লেনদেনের খরচ বাড়তে চলেছে। এতদিন এটিএম কার্ড ছাড়াই ইউপিআই (UPI) ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা (Interoperable Cardless Cash Withdrawal – ICCW) বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই সুবিধার ওপর কোপ বসাতে চলেছে নতুন নিয়ম।
কী এই নতুন নিয়ম? রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল থেকে ইউপিআই-এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলাকেও সাধারণ ‘ফ্রি ট্রানজাকশন লিমিট’-এর মধ্যে ধরা হবে।
-
ফ্রি লিমিট: বর্তমানে বেশিরভাগ ব্যাংক মাসে ৫টি ফ্রি ট্রানজাকশন দেয় (নিজস্ব ব্যাংকের এটিএম-এ)।
-
চার্জের অঙ্ক: যদি আপনি ৫ বারের বেশি ইউপিআই দিয়ে এটিএম থেকে টাকা তোলেন, তবে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য আপনাকে ২১ টাকা থেকে ২৩ টাকা পর্যন্ত (জিএসটি সহ) চার্জ দিতে হতে পারে।
কেন এই বদল? ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, ইউপিআই ক্যাশ উইথড্রয়াল প্রযুক্তি রক্ষণাবেক্ষণের জন্য ব্যাংকগুলোর খরচ বাড়ছে। এতদিন প্রচারের স্বার্থে এটি ফ্রি রাখা হলেও, এখন থেকে একে কার্ডের মাধ্যমে টাকা তোলার সমতুল্য ধরা হচ্ছে। এর ফলে গ্রাহকদের অযথা ছোট ছোট অঙ্কের টাকা বারবার তোলা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।
গ্রাহকদের করণীয়:
-
হিসাব রাখা: মাসের শুরুতে কতবার টাকা তুলছেন তার হিসাব রাখুন। কার্ড এবং ইউপিআই মিলিয়েই কিন্তু এই লিমিট কাজ করবে।
-
একবারে বেশি টাকা: বারবার ছোট ছোট অংকের টাকা না তুলে একবারে প্রয়োজনীয় বড় অংকের টাকা তুললে চার্জ এড়ানো সম্ভব।
-
অন্য ব্যাংকের এটিএম: অন্য ব্যাংকের এটিএম-এর ক্ষেত্রে মেট্রো সিটিতে ফ্রি লিমিট মাত্র ৩টি। সেখানে এই নিয়ম আরও কড়া হতে পারে।