১৮-র নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমূল বদল! ৩টি স্তরে নজরদারি চালাবে কেন্দ্র, আপনার সন্তান কি সুরক্ষিত?

স্মার্টফোনের নেশা আর সোশ্যাল মিডিয়ার অন্ধকার জগৎ থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, ১৮ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এক বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে মোদী সরকার। কেবল একটি সাধারণ নিষেধাজ্ঞা নয়, বরং বয়সের ভিত্তিতে ব্যবহারকারীদের ৩টি পৃথক স্তরে ভাগ করে আলাদা আলাদা সুরক্ষা কবচ তৈরি করাই কেন্দ্রের মূল লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, এই নজরদারি ব্যবস্থাকে তিনটি বিভাগে ভাগ করা হতে পারে। প্রথমত, ১০ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ হবে অত্যন্ত সীমিত এবং প্রতিটি পদক্ষেপের জন্য অভিভাবকের সরাসরি ডিজিটাল সম্মতি বাধ্যতামূলক থাকবে। দ্বিতীয়ত, ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য কনটেন্ট ফিল্টারিং হবে আরও কড়া। ক্ষতিকারক বা কুরুচিকর ভিডিও তাদের ফিডে আসবে না এবং স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দেওয়া হবে। তৃতীয়ত, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের জন্য কিছুটা স্বাধীনতা থাকলেও বিজ্ঞাপনের ট্র্যাকিং এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তায় বাড়তি জোর দেওয়া হবে।

কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের মতে, বর্তমান যুগে সাইবার বুলিং এবং ড্রাগ ট্রাফিকিংয়ের মতো অপরাধে জ জড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীরা। এই নতুন নীতি কার্যকর হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ইউজারদের বয়স যাচাই করার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নিতে হবে। নিয়ম ভাঙলে ওই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে মোটা অংকের জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ‘এজ-ভেরিফিকেশন’ সিস্টেম দ্রুত কার্যকর করার পথে হাঁটছে কেন্দ্র।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy