১৫ দিন নয়, ৭ দিনেই শেষ সময়সীমা! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ CID-র

বিধানসভায় সই-জালিয়াতির চাঞ্চল্যকর মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে নোটিশ পাঠাল সিআইডি (CID)। গত শনিবার পাঠানো নোটিশের ভিত্তিতে আজ, সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই সোমবার বিকেলে ফের সক্রিয় হয়ে ওঠে তদন্তকারী সংস্থা।
অভিষেকের বাড়িতে সিআইডি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনে পৌঁছান। শনিবারের মতোই এদিনও তদন্তকারীরা তাঁর হাতে নতুন একটি নোটিশ তুলে দিতে যান। শুরুতে খানিকটা টানাপোড়েন চললেও, শেষ পর্যন্ত অভিষেকের একজন প্রতিনিধি সিআইডি আধিকারিকদের হাতে স্বাক্ষর করা নোটিশটি পৌঁছে দেন।
নতুন সময়সীমা কত দিনের? তদন্তকারী সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় ১৫ দিন সময় দেওয়ার কথা থাকলেও, সিআইডি শেষ পর্যন্ত তাঁকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। নতুন এই নোটিশ অনুযায়ী, আগামী ৮ জুন, সোমবার দুপুর ১২টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট বিধানসভায় সই-জালিয়াতির অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই তদন্ত শুরু হয়। তৃণমূলের শীর্ষ নেতাকে ঘিরে এই বিতর্কিত ঘটনায় রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। এখন দেখার বিষয়, আগামী ৮ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীভবনে হাজিরা দেন কি না।