হরমুজ সংকটে তেলের বাজারে আগুন! রান্নার গ্যাসের দামে কি বড় বদল? জেনে নিন আজকের রেট

হরমুজ প্রণালীতে ১৫টি ভারতীয় তেলের ট্যাঙ্কার আটকে পড়ায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। যুদ্ধের মেঘ ঘনীভূত হতেই সিঁদুরে মেঘ দেখছে আমজনতা। তবে আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার মধ্যেও আপাতত স্বস্তির খবর দিচ্ছে ঘরোয়া এলপিজি-র দাম। ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দেশের বড় শহরগুলিতে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।কলকাতায় আজ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯৩৯ টাকায় স্থির রয়েছে। তবে গৃহস্থালিতে স্বস্তি থাকলেও বাণিজ্যিক ক্ষেত্রে চাপ কমেনি। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় ২,২০৮.৫০ টাকা, যা ছোট ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মার্চ মাসে একবার দাম বাড়ার পর ঘরোয়া সিলিন্ডারের দাম আর না বাড়লেও, এপ্রিলের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়েছিল।১৪ এপ্রিল ২০২৬-এ বিভিন্ন শহরের এলপিজি রেট:শহরগৃহস্থালি (১৪.২ কেজি)বাণিজ্যিক (১৯ কেজি)কলকাতা৯৩৯ টাকা২২০৮.৫০ টাকাদিল্লি৯১৩ টাকা২০৭৮.৫০ টাকামুম্বই৯১২.৫০ টাকা২০৩১ টাকাচেন্নাই৯২৮.৫০ টাকা২২৪৬.৫০ টাকা

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy