হরমুজ প্রণালী খুলছে ইরান? মার্কিন বিদেশ সচিব রুবিও’র মন্তব্যে বিশ্বজুড়ে আশার আলো!

বিশ্বজুড়ে স্বস্তির নিঃশ্বাস! দীর্ঘ সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি প্রাথমিক চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই অঞ্চলের অস্থিরতা কমাতে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সচল করতে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

কী বললেন মার্কিন বিদেশ সচিব? ভারতের পথে যাওয়ার আগে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও সাংবাদিকদের জানান, একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি চূড়ান্ত করার আগেই হরমুজ প্রণালী ফের চালু করতে আমেরিকা ও ইরান একটি প্রাথমিক চুক্তি নিয়ে ভাবছে। রুবিও জোর দিয়ে বলেন, “প্রণালীটি অবিলম্বে খুলে দেওয়া প্রয়োজন। এটি হলে পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত গম্ভীর ও বিস্তারিত আলোচনা শুরু করা সম্ভব হবে।”

ট্রাম্পের অবস্থান: আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সতর্ক। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, প্রেসিডেন্ট কোনো ‘বাজে চুক্তি’ বা আপস করবেন না। রুবিও জানান, কূটনীতিকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হচ্ছে, তবে আলোচনার সুফল না মিললে পরবর্তী ৬০ দিনের মধ্যে যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে রয়েছে।

কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তজনা তুঙ্গে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছিল। ইরান ও আমেরিকার এই সমঝোতা প্রক্রিয়া সফল হলে তা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তবে তেহরানের কট্টরপন্থীদের একাংশ এই আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করায় কূটনৈতিক মহল বিষয়টি নিয়ে এখনও যথেষ্ট সতর্ক রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy