সোনাপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই কমলো সোনার দাম, আজই কিনলে বড় লাভ!

পিতৃপক্ষ শেষ হলেই বাঙালির দুয়ারে দেবী দুর্গা। আর দুর্গাপূজা মানেই নতুন পোশাক, নতুন কেনাকাটা আর সেই সঙ্গে যদি গহনার তালিকায় থাকে সোনা, তাহলে তো কথাই নেই! তবে সোনার আকাশছোঁয়া দামে অনেকেই হতাশ হন। কিন্তু এবার পুজো শুরু হওয়ার আগেই সোনার দামে সামান্য হলেও স্বস্তি ফিরেছে। কমেছে রুপোর দামও।
স্বর্ণ ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের কাছেই এই মূল্যহ্রাস স্বস্তিদায়ক। যদিও দাম খুব বেশি কমেনি, তবুও মধ্যবিত্তের জন্য এই সামান্য হ্রাসও বড় আশার আলো।
আজকের বাজারে সোনা ও রুপোর দাম একনজরে:
২৪ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামে দাম ১০,৮৪৮ টাকা, প্রতি ১০ গ্রামে দাম ১,০৮,৪৮০ টাকা। একদিনে প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামে দাম ৯,৯৪৪ টাকা, প্রতি ১০ গ্রামে দাম ৯৯,৪৪০ টাকা। একদিনে প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনা: প্রতি ১ গ্রামে দাম ৮,১৩৬ টাকা, প্রতি ১০ গ্রামে দাম ৮১,৩৬০ টাকা। একদিনে প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা দাম কমেছে।
রুপো: প্রতি ১০০ গ্রামে ১২,৭৯০ টাকা এবং প্রতি ১ কেজিতে ১,২৭,৯০০ টাকা। একদিনে প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা দাম কমেছে।
পুজোর কেনাকাটা শুরুর আগে সোনা ও রুপোর এই মূল্যহ্রাস অনেক ক্রেতাকে স্বস্তি দিচ্ছে। এই সুযোগে অনেকেই তাদের পছন্দের গহনা কিনে নিতে পারেন।