সূর্য-রাহুর অশুভ মিলনে অশনি সংকেত! আগামী ৩০ দিন এই ৪ রাশির জীবনে ঘোর বিপদ, কী করণীয়?

গ্রহের রাজা সূর্য ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করেছেন। এই গোচরের ফলে বর্তমানে সূর্য এবং কুম্ভ রাশিতে অবস্থানরত রাহুর মধ্যে ‘ষড়ষ্টক যোগ’ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগ অত্যন্ত অশুভ, ধ্বংসাত্মক এবং মানসিক চাপের কারণ হিসেবে বিবেচিত হয়। যখন দুটি গ্রহ একে অপরের থেকে ষষ্ঠ এবং অষ্টম অবস্থানে থাকে, তখনই এই বিশেষ যোগের সৃষ্টি হয়। জ্যোতিষবিদদের মতে, এই অশুভ প্রভাব আগামী ৩০ দিন স্থায়ী হবে এবং এর সমাপ্তি ঘটবে ১৭ আগস্ট ২০২৬ তারিখে।
এই ষড়ষ্টক যোগের নেতিবাচক প্রভাব ১২টি রাশির ওপরই কম-বেশি পড়বে। তবে জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী এক মাস ৪টি রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই রাশিগুলো হলো—বৃষ, মিথুন, তুলা এবং কুম্ভ।
বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে ক্যারিয়ার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। এই সময়ে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য বা ঝগড়া হওয়ার সম্ভাবনা প্রবল। তাই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। কোনো ধরনের বিতর্কে জড়াবেন না এবং আর্থিক লেনদেনে অত্যন্ত সতর্ক থাকুন। বড় কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক সিদ্ধান্ত এই মাসে স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
মিথুন রাশি: ক্যারিয়ারের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের অস্থিরতা বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করুন, কারণ তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু না করাই ভালো। বিনিয়োগের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করুন। ধৈর্য হারাবেন না এবং অপ্রয়োজনীয় তর্কে এড়িয়ে চলাই শ্রেয়।
তুলা রাশি: এই সময়ে তুলা রাশির জাতকদের ব্যক্তিগত জীবন ও পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। অহেতুক মানসিক চাপ আপনাকে বিচলিত করে তুলবে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা সম্পর্কে তিক্ততা আসার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কাজের অত্যধিক চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, তাই নিজের স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের ক্যারিয়ার এবং স্বাস্থ্যের ওপর এই যোগ সরাসরি প্রভাব ফেলবে। আগামী ৩০ দিন আপনাকে অত্যন্ত সাবধানে চলতে হবে। মন বিষণ্ণ থাকতে পারে এবং কথায় কথায় অন্যদের সাথে বিবাদের সৃষ্টি হতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।
এই কঠিন সময়ে আধ্যাত্মিক সাধনা, নিয়মিত যোগব্যায়াম এবং ধৈর্যই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। কোনো ধরনের অশুভ প্রভাব থেকে বাঁচতে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।