ভারতীয় টি-টোয়েন্টি দলে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দুর্দান্ত আইপিএল মরসুম কাটিয়ে অবশেষে জাতীয় দলের দরজা খুলে গেল তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর কাছে। অন্যদিকে, বিসিসিআই-এর সাম্প্রতিক সিদ্ধান্তে কপাল পুড়ল বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের। আইপিএলের খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিল কমিটির বৈঠকে সূর্যকুমার যাদবকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম চূড়ান্ত করা হয়েছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের এই নতুন দায়িত্ব পেয়ে শ্রেয়স এখন ভারতীয় দলকে নতুন দিশা দেখাবেন বলে আশা করছে বোর্ড।
দলে নতুন মুখ বৈভব আইপিএল-এ নিজের জাত চিনিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের জন্য এক বড় বার্তা।
আয়ারল্যান্ড সফরের দল (জুন): শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ রেডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, শিবম দুবে, বরুণ শর্মা এবং প্রিন্স।
ইংল্যান্ড সফরের দল (জুলাই): শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ রেডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স এবং যৌবন।
সূচি একনজরে: ভারতীয় দলের সামনে এখন এক ব্যস্ত সফরসূচি।
আয়ারল্যান্ড সফর (জুন):
২৬ জুন: ১ম টি-২০ (বেলফাস্ট)
২৮ জুন: ২য় টি-২০ (বেলফাস্ট)
ইংল্যান্ড সফর (জুলাই):
টি-২০ সিরিজ: ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত (চেস্টার-লে-স্ট্রিট, ম্যানচেস্টার, নটিংহ্যাম, ব্রিস্টল ও সাউদাম্পটনে)।
ওডিআই সিরিজ: ১৪ জুলাই থেকে ১৯ জুলাই (বার্মিংহাম, কার্ডিফ ও লর্ডস)।
নতুন অধিনায়ক এবং নতুন প্রতিভার হাত ধরে ভারতীয় দল কি বিদেশের মাটিতে সাফল্যের ধারা বজায় রাখতে পারবে? তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।





