সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই, মালদাকাণ্ডে সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ, নামল কেন্দ্রীয় বাহিনী

মালদার কালিয়াচকে বিডিও অফিস ঘেরাও এবং সাতজন বিচারবিভাগীয় অফিসারকে ঘণ্টার পর ঘণ্টা ‘বন্দি’ করে রাখার ঘটনায় এবার আসরে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। বুধবারের এই নজিরবিহীন হিংসার ঘটনায় শীর্ষ আদালত কড়া অবস্থান নেওয়ার পরেই বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এই সংস্থা। সুপ্রিম কোর্ট এই হামলাকে “পরিকল্পিত ও ইচ্ছাকৃত” বলে বর্ণনা করে জানিয়েছে, বিচারকদের মনোবল ভেঙে দেওয়ার এই চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

ইতিমধ্যেই এই ঘটনায় আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি এবং মূলচক্রী হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কুলুর ইসলামসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৯ জনকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এনআইএ-র একটি বিশেষ টিম আজই মালদায় পৌঁছে স্থানীয় থানার কাছ থেকে তদন্তের নথি সংগ্রহ করবে। একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই টিম খতিয়ে দেখবে এই হিংসার পিছনে কোনও বড় সংগঠিত চক্র বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না। এলাকায় শান্তি বজায় রাখতে এবং আক্রান্ত অফিসারদের নিরাপত্তায় ইতিমদ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy