‘সাবধান! যা আছে তাও নিয়ে নেবে’, ভোটপ্রচারে বিজেপিকে রুখতে কেন এমন বললেন তৃণমূল নেত্রী?

২০২৬-এর হাইভোল্টেজ নির্বাচনের আগে ফের স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মেদিনীপুরের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রধান নিশানায় ছিল রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মহিলাদের সতর্ক করে মমতা বলেন, “বিজেপি এলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। যেটুকু টাকা পাচ্ছেন, তাও ওরা কেড়ে নেবে। তাই সাবধান থাকুন।”

এদিন কেবল প্রকল্প বন্ধের আশঙ্কা নয়, ভোট গণনায় কারচুপির অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ভোটের দিন লোডশেডিং করে ইভিএম (EVM) মেশিনে কারচুপি করার ছক কষছে গেরুয়া শিবির। “বিজেপিকে বিশ্বাস করবেন না, ওরা পকেটমারদের দল,”—এমন কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। তৃণমূল নেত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদের দাবি, হারের ভয়েই এখন লক্ষ্মীর ভাণ্ডারের দোহাই দিয়ে আবেগ উসকে দিতে চাইছেন মমতা। তবে রবিবাসরীয় এই প্রচার থেকে মমতার ‘সতর্কবার্তা’ যে তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ককে সংহত করার কৌশল, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy