সাবধান! নতুন ফোন কিনলেই কি তাতে আগে থেকে থাকবে আধার অ্যাপ? মোদী সরকারের মাস্টারপ্ল্যান!

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে জেনে রাখুন, আপনার আগামীর ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকতে পারে সরকারি ‘আধার অ্যাপ’ (Aadhaar App)। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সমস্ত স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে নতুন হ্যান্ডসেটে আধার অ্যাপ প্রি-ইনস্টল করার নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছে। সরকারের এই প্রস্তাবেই এখন তোলপাড় শুরু হয়েছে প্রযুক্তি মহলে।

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ইউআইডিএআই (UIDAI) কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে প্রস্তাব দিয়েছে যেন অ্যাপেল, স্যামসাং ও গুগলের মতো সংস্থাগুলি তাদের ফোনে আগে থেকেই এই অ্যাপ লোড করে দেয়। সরকারের যুক্তি, এতে নাগরিকদের আধার সংক্রান্ত পরিষেবা পেতে সুবিধা হবে এবং আলাদা করে অ্যাপ ডাউনলোডের ঝামেলা থাকবে না।

তবে এই নির্দেশে তীব্র আপত্তি জানিয়েছে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলির সংগঠন এমএআইটি (MAIT)। বিশেষ করে অ্যাপেল ও স্যামসাং সুরক্ষা এবং ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, ভারতের জন্য আলাদা সফটওয়্যার তৈরি করতে গেলে উৎপাদন খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে অর্থাৎ মোবাইলের দাম বাড়তে পারে। গত বছর ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়েও একই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল। এখন দেখার, টেক জায়ান্টদের এই আপত্তির মুখে সরকার নিজের সিদ্ধান্তে অনড় থাকে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy