সাতসকালে শেক্সপিয়র সরণিতে ইডির হানা! ৬ আধিকারিকের মেগা অভিযানে কোটি টাকার দুর্নীতি ফাঁস?

সাতসকালে কলকাতার শেক্সপিয়র সরণিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র বড়সড় অভিযান। একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে আচমকা এই তল্লাশি চালান ৬ জন ইডি আধিকারিকের একটি বিশেষ টিম। ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক থেকে টোল আদায়ে বহুমুখী দুর্নীতির গুরুতর অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, একযোগে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যেও এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষের টোল সংগ্রহ ব্যবস্থায় বড়সড় অনিয়ম ও আর্থিক তছরুপের অভিযোগ দীর্ঘ দিন ধরেই জমা হচ্ছিল। তারই ভিত্তিতে এই দেশব্যাপী মেগা অভিযান। কলকাতার শেক্সপিয়র সরণির ওই নির্দিষ্ট ফ্ল্যাটে কাদের সংযোগ রয়েছে এবং এই আর্থিক দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল প্রমাণ জোগাড়ের কাজ চলছে।