সস্তায় মারুতি গাড়ি কেনার দারুণ সুযোগ! অল্টো থেকে সুইফট—জেনে নিন কোন মডেলে কত ছাড় মিলছে

যারা নতুন মারুতি সুজুকি অ্যারেনা (Maruti Suzuki Arena) গাড়ি কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য ২০২৬ সালের আগস্ট মাসটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন জনপ্রিয় মডেলের ওপর নগদ ছাড়, আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ ইনসেনটিভ, লয়্যালটি রিওয়ার্ড এবং কর্পোরেট স্কিমসহ নানা ধরনের বিশেষ সুবিধা ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, এই আগস্ট মাসে সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া যাচ্ছে ‘ভিক্টোরিস’ (Victoris) মডেলের ক্ষেত্রে। তবে এর পাশাপাশি সুইফট (Swift), ওয়াগনআর (WagonR) এবং অল্টো কে১০ (Alto K10)-এর মতো দেশের সবচেয়ে জনপ্রিয় হ্যাচব্যাকগুলোর ক্ষেত্রেও একাধিক দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে।

অ্যারেনা সিরিজের এন্ট্রি-লেভেল মডেল অল্টো কে১০-এর ক্ষেত্রে অন্যতম সেরা ছাড়ের প্যাকেজ অফার করা হচ্ছে। ক্রেতারা ২৫,০০০ টাকার আকর্ষণীয় নগদ ছাড়ের পাশাপাশি ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এর সঙ্গে অতিরিক্ত স্ক্র্যাপেজ এবং কর্পোরেট অফার মিলিয়ে মোট সুবিধার পরিমাণ প্রায় ৫৮,৫০০ টাকায় গিয়ে ঠেকে। অন্যদিকে, ‘টল-বয়’ হ্যাচব্যাক হিসেবে পরিচিত মারুতি সুজুকি এস-প্রেসো মডেলের ওপর ১০,০০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে, যার সঙ্গে এক্সচেঞ্জ ও স্ক্র্যাপেজ সুবিধার পাশাপাশি ২,৫০০০ টাকার কর্পোরেট বোনাস যুক্ত রয়েছে। সব মিলিয়ে এই গাড়িটি কেনার ক্ষেত্রে গ্রাহকরা প্রায় ৪৫,০০০ টাকার বেশি সাশ্রয় করতে পারেন। এছাড়া সেলেরিও এবং ইকো উভয় মডেলের ক্ষেত্রে ১৫,০০০ টাকার নগদ ছাড় সহ প্রায় ৪২,৫০০ টাকা পর্যন্ত মোট সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

পরিবারমুখী জনপ্রিয় গাড়ি মারুতি সুজুকি ওয়াগনআর-এর ওপরও এই মাসে মিলছে বড় ছাড়। ক্রেতারা ২৫,০০০ টাকার নগদ ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ সুবিধা এবং স্ক্র্যাপেজ ইনসেনটিভ পেতে পারেন, যার ফলে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ৫৮,৫০০ টাকায় পৌঁছায়। তরুণ প্রজন্মের অন্যতম ফেভারিট হ্যাচব্যাক মারুতি সুজুকি সুইফটের পেট্রোল ভেরিয়েন্টগুলিতে ১০,০০০ টাকার নগদ ছাড় এবং সমস্ত অফার মিলিয়ে মোট ৪৭,৫০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডিজায়ার মডেলে মূলত এক্সচেঞ্জ ও স্ক্র্যাপেজ স্কিমের মাধ্যমে সাশ্রয়ের সুযোগ রয়েছে। তবে এই সমস্ত অফারকে ছাপিয়ে সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে মারুতি সুজুকি ভিক্টোরিস (Victoris)। ভেরিয়েন্ট ভেদে ক্রেতারা এই মডেলে ৫৫,০০০ টাকা থেকে ১.১৫ লক্ষ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং সমস্ত সুযোগ-সুবিধা মিলিয়ে সর্বোচ্চ ১.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।