সল্টলেকে ভিনির ম্যাজিক!, ভারতের বিরুদ্ধে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বহুচর্চিত এই ম্যাচের জন্য ২৬ সদস্যের তারকাখচিত দল ঘোষণা করেছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনসেলোত্তি। এই স্কোয়াডে ভিনিসিউস জুনিয়র এবং রাফিনহার মতো বিশ্বমানের তারকারা থাকায় ভারতীয় ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

ঘোষিত এই দলে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিউস জুনিয়র ও বার্সেলোনার উইঙ্গার রাফিনহা ছাড়াও জায়গা পেয়েছেন মারকুইনোস, ব্রুনো গিমারায়েস, ডগলাস লুইজ, এন্ড্রিক, এস্তেভাও এবং জোয়াও পেদ্রো। রক্ষণভাগে তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের ইঙ্গিত দিয়েছেন আনসেলোত্তি। স্কোয়াডে ডাক পেয়েছেন জাইর কুনহা ও ভিতর রেইসের মতো উঠতি তারকারাও।

তবে কলকাতার এই মেগা ম্যাচে একাধিক তারকা ফুটবলারকে মাঠে দেখা যাবে না। দলের দুই ভরসাযোগ্য গোলকিপার অ্যালিসন বেকার ও এডারসন এই স্কোয়াডে নেই। পাশাপাশি দীর্ঘদিনের চোট আঘাত ও অন্যান্য কারণে দলে রাখা হয়নি নেইমার এবং অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে।

ভারতের বিরুদ্ধে খেলার জন্য ব্রাজিলের সম্পূর্ণ স্কোয়াডটি নিচে দেওয়া হলো:

  • গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও

  • ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর কুনহা, মারকুইনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি

  • মিডফিল্ডার: আন্দ্রে সান্টোস, ব্রেনো, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বন্তেম্পো

  • ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিউস জুনিয়র