সল্টলেকের নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ কাণ্ড! কেরালা থেকে পড়তে এসে একি হলো জুবিনের?

সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস (NUJS)-এর ক্যাম্পাসে এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ক্যাম্পাস চত্বর থেকেই উদ্ধার হয় জুবিন জর্স নামক ওই পড়ুয়ার নিথর দেহ। মৃত ছাত্র আদতে কেরালার বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের অনুমান, বহুতল থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন জুবিন। তবে কেন এই চরম পথ বেছে নিলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পুলিশ ইতিমধ্যেই হস্টেলের আবাসিক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জুবিনের পরিবারকে খবর পাঠানো হয়েছে। এর আগে কল্যাণী জেএনএম হাসপাতালেও এক মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই রেশ কাটতে না কাটতেই সল্টলেকের এই ঘটনা ফের হস্টেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy