সরকারি দপ্তরেই নারী নিগ্রহের চরম সীমা! তৃণমূলের পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে মহিলা প্রধানকে চুম্বনের অভিযোগ!

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এক নজিরবিহীন লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, সরকারি কার্যালয়ে ডেকে এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জোরপূর্বক চুম্বন করেছেন কাঁথি ১ নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। একজন মহিলা জনপ্রতিনিধির সঙ্গে খোদ সরকারি দপ্তরে এই ধরনের অসভ্য আচরণের ঘটনায় গোটা জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, প্রশাসনিক কাজের অজুহাতে ওই মহিলা প্রধানকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সেখানে কেউ না থাকার সুযোগে তিনি ওই মহিলার শ্লীলতাহানি করেন এবং তাঁকে চুম্বন করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। আক্রান্ত মহিলা প্রধান ইতিমধ্য়েই দলের উচ্চনেতৃত্ব এবং প্রশাসনের কাছে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূলের অন্দরেও এই ঘটনা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে।

এই খবর চাউর হতেই মাঠ নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। শুভেন্দু বাবু বলেন, “তৃণমূল জমানায় মহিলারা কোথাও নিরাপদ নন, এমনকি সরকারি দপ্তরেও তাঁদের সম্মানহানি হচ্ছে। এই দুষ্কৃতী নেতার জায়গা জেলেই হওয়া উচিত।” তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কাঁথিতে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy